Thursday, 4 March 2021

এবার Movie দেখুন Command Prompt- এ

 

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি আপনার PC তে বা কম্পিউটারে "Star Wars" মুভিটি দেখতে পারবেন Command Prompt এ । Movie -টি দেখার জন্য আপনার PC তে কোনো Data connection বা কোনও আলাদা সফটওয়্যার এর প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র নীচের Step গুলি Follow করুন।




Step 1 : আপনার PC এর Control Panel open করুন। Control Panel open করার পর Programs and Features Option টিতে Click করুন। Click করার পর যে Menu টি Open হবে সেখান থেকে 'Turn Windows features on or off Option টিতে Click করুন।



Step 2 : এরপর আরেকটি Window Open হবে যার মধ্যে থেকে আপনাকে Telnet Client এবং Telent Server Option দুটি Check Mark দিয়ে OK Option টিতে Click করতে হবে। এরপর Command Prompt Open করতে হবে।





Step 3: এরপর Command Prompt এ Type করুন telnet এবং Enter Press করুন । এরপর একটি Message show হবে যেখানে আপনি English Alphabet o Type করুন। এরপর আপনাকে শুধুমাএ Type করতে হবে এটি - towel.blinkenlights.nl । কিছুক্ষন(5 - 10 second) Wait করুন এরপর শুরু হবে Star Wars Movie.





এবার আপনি উপভোগ করুন Star Wars Movie.



আপনার জীবনের মূল্যবান সময় খরচ করে আর্টিকেলটি(Article) পড়ার জন্য ধন্যবাদ। নীচে কমেন্ট করে জানান আপনার মতামত আর একদমই ভুলবেন না Share করতে।
 
 অসংখ্য ধন্যবাদ🙏🙏🙏

Sunday, 21 February 2021

আপনি কি এভাবে Smart Phone Charge করেন ? আজই পদ্ধতি পালটে ফেলুন

 বর্তমানে আমরা প্রায় সবাই-ই Smartphone ব্যবহার করে থাকি এবং কখনও কখনও Smartphone চার্জ-ও করতে হয় কারণ- ফোন ব্যবহারের ফলে ফোনের Battery কমে যায় এবং অবশ্যই Phone Charge করতে হয়। কিন্তু বেশীরভাগ ব্যক্তিই জানেন না মোবাইলে সঠিক ভাবে Charge দেওয়ার পদ্ধতি। মোবাইল সঠিকভাবে Charge না করার ফলে মোবাইলের Battery life দীর্ঘ সময়ের জন্য টিকে থাকতে পারে না অর্থাৎ, Battery খুব তাড়াতাড়ি ড্রেন হয় বা কমে যায়। যেমন- আপনি একটি নতুন ফোন/মোবাইল কিনলেন; প্রথমে এর Battery life খুবই ভালো লাগে কিন্তু প্রায় দেড়-দুই বছর পর আপনি লক্ষ্য করবেন যে Battery Life আর প্রথম দিনের মতো থাকছে না, খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। এই সমস্যার প্রধান কারণ হল যে ফোনটি সঠিক ভাবে চার্জ করা হয়নি যার ফলে ফোনটির ব্যাটারির আয়ু ধীরে ধীরে কমে যাচ্ছে। 

এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পারবেন মোবাইলে চার্জ করার 10 টি Best Tricks এবং এটাও জানবেন যে মোবাইল ফোন চার্জ করার সময় কী করবেন বা কী করবেন না। এছাড়া এর সাথে 2 টি Bonus Tricks- ও আপনার জন্য আছে।

Trick 1) ফোন/মোবাইল চার্জ করার সময় সবসময় Back cover খুলে চার্জ করুন:- আপনি ফোনে বা মোবাইলে Back Cover লাগিয়ে ব্যবহার করলে সেটি আপনার ফোনে কোনো প্রভাব ফেলে না, কিন্তু আপনি যদি Back Cover লাগিয়ে ফোন বা মোবাইল চার্জ করেন তাহলে সেটি Heat বা গরম হয়। Normally সব ফোনই চার্জ করার সময় গরম হয় কিন্তু Back Cover লাগিয়ে ফোন চার্জ করলে তা Normal -এর থেকে বেশি গরম বা Heat হয় যা ফোনের ব্যাটারির উপর প্রভাব ফেলে। তাই, এবার থেকে যখনই ফোন চার্জ করবেন তখন Back Cover টি খুলে তবেই চার্জ করবেন। এতে ফোনের ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হবে না।

Trick 2) সবসময় ফোনের বা মোবাইলের আসল চার্জার ব্যবহার করেই চার্জ করার চেষ্টা করুন:- আপনি সবসময় ফোনের আসল চার্জার দিয়ে ফোন চার্জ করুন। বর্তমানে মোবাইলে আধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয় এবং এই ব্যাটারির সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি ফোনটি কিভাবে চার্জ করেন। আপনি যদি Original Branded চার্জার দিয়ে চার্জ করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ভালো Performance দেবে এবং ব্যাটারি Life দীর্ঘ হবে। ফোনের আসল চার্জার খারাপ হয়ে গেলে কোনও Third Party বা Duplicate চার্জার দিয়ে চার্জ করবেন না , কারণ আপনি এই ধরনের কোনো চার্জার ব্যবহার করলে 3 টি জিনিস আপনার সাথে হতে পারে। প্রথমত, আপনার ফোন Over Heat হতে পারে। দ্বিতীয়ত,Third Party চার্জার থেকে সেরকম চার্জিং Facility পাওয়া যায় না যেরকম Original চার্জার থেকে পাওয়া যেত। তৃতীয়ত, আপনার ফোন Explode হতে পারে চার্জিং এর সময়। এরকম অনেক বারই দেখা গেছে। তো কোনো কারণে চার্জার যদি খারাপ হয়ে যায় তাহলে অফলাইনে আপনি কোম্পানির Official Store থেকে কিনুন অথবা অনলাইনে ঠিক জায়গা থেকে Original চার্জার Purchase করুন।

Trick 3
) চার্জের পরিমাণ 20% এর থেকে কমতে দেওয়া যায় কী ঠিক ? :- না কখনই 20% এর নীচে ব্যাটারি নামাবেন না। অনেক সময় হঠাৎ, করে Low Battery Signal দিলে তবেই ব্যাটারি চার্জিং এর কথা মনে পড়ে। কিন্তু তখন ব্যাটারি 20% এর থেকেও আরো বেশি কমে যায়। এভাবে প্রায় সিংহভাগ মানুষ মোবাইল ব্যাটারির কার্যক্ষমতা দিনের পর দিন কমাতে থাকেন। তাই, ফোনের ব্যাটারিকে দির
Trick 4) 100% চার্জ করতেই হবে ?:- কখনই মোবাইল ব্যাটারির চার্জ 100% পর্যন্ত করবেন না । অনেকই ফোনকে 100% পর্যন্ত চার্জ করে, এতে আপনার ফোনের ব্যাটারির স্বাস্থ্য খারাপ হয়। তাই, এবার থেকে ফোন 80% থেকে 90% এর মধ্যে করুন, এতে আপনার এক থেকে দেড় দিন তো চলে যাবে। তাই, ব্যাটারি লাইফ Improve করার জন্য 100% চার্জ করা থেকে বিরত থাকুন। 




Trick 5)
Aeroplane Mode/Flight Mode:- আপনি যখন ফোন চার্জ করবেন তখন আপনি ফোনের Aeroplane Mode turn on করে দিন। কারণ এরোপ্লেন মোডে ফোন চার্জ করলে কিছুটা চার্জিং Speed এর Improve হয়।

Trick 6) Battery Saving Apps ব্যবহার করা উচিত ? :- Play Store অনেক Battery Saving Apps বা Fast Charging এর Third party apps Available আছে । হয়তো অনেকেই সেই Apps Use করেন। কিন্তু সেগুলি ব্যবহার করা উচিত না , কারণ এরকম কোনো Apps -ই নেই যেগুলি ফাস্ট Charging করে দেবে। বরং এই Apps গুলি Install করে ব্যবহার করলে সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে। এই Apps গুলি Background এ চলে বা Run হয়ে স্মার্টফোনের ব্যাটারির আয়ু আরো কমিয়ে দেয়। তাই, এখনও আপনি যদি এই ধরনের কোনো অ্যাপস ব্যবহার করেন তাহলে সেটা Delete করে দিন।


Trick 7) Turn off auto updates:- আপনার ফোনে এরকম অনেক Apps আছে যেগুলি Background এ Autometic Update হয়ে যায়। যখন এগুলি Internet Use করে Update হয় তখন এটি আপনার ফোনের ব্যাটারিও কিছুটা Consume করে। তাই,Auto Updates option টি Turn off করে দিন। এর জন্য Play Store open করে Settings option গিয়ে Auto Updates Turn On করে দিন। এতে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে।

Trick 8) দিনে কতবার চার্জ করবেন ?:- এরকম অনেকই আছেন যারা ফোনকে একদিনে 5 থেকে 6 বার চার্জ করেন। কিন্তু ফোনকে। কখনই একদিনে এত বার চার্জ করবেন না। At Least চার্জ 20% হলে তবেই চার্জ করবেন। Maximum আপনি ফোনকে দিনে 2 বার চার্জ করতে পারেন। যদি একান্তই প্রয়োজন হয় তবেই। যদি ফোন CONTINUOUSLY চার্জ করলে Battery Performance খারাপ হয়ে যায়।

Trick 9) চার্জ করার সময় Smartphone ব্যবহার করা উচিত নয় ? :- আপনি আপনার ফোনকে অবশ্যই Charge করার সময় ব্যবহার করতে পারেন। ফোন চার্জ করার সময় ব্যবহার করলে সেটি ধীরে ধীরে গরম হতে থাকে।এইসময় ফোন গরম হয় কারণ ফোন চার্জও হচ্ছে আবার একই সঙ্গে আপনি ফোনকে ব্যবহার করছেন অর্থাৎ, একই সময়ে সেটি Discharge হয় , তাই এই সময় ইলেকট্রন এর movement খুব বেড়ে যায়। তাই ফোন সামান্য Heat হয়।তবে খেয়াল রাখবেন যে ফোনের চার্জার টি যেনো কোনো Third Party চার্জার না হয়।


Trick 10) Amoled Display :- আপনি যদি Amoled Display যুক্ত Smartphone ব্যবহার করেন তাহলে তাহলে আপনি অবশ্যই এই Tricks টি Apply করুন। আপনি ফোনে Dark Wallpaper Use করুন কারণ Amoled Display তে যেখানে Black Color আছে সেখানে ফোনের LED গুলি বন্ধ হয়ে যায় অর্থাৎ, Amoled Display তে যেখানে আপনি Black দেখতে পান সেখানে ফোনের ব্যাটারির কোনো ব্যবহার হয় না।Display সবথেকে বেশি ব্যাটারি খরচ করে তাই Amoled Display যুক্ত ফোনে সবসময় ডার্ক Background ব্যবহার করুন যদি আপনি ব্যাটারি লাইফ বাড়াতে চান।

Bonus Trick 1):- Brightness and Live wallpaper :- অনেকেই ফোনের Brightness 100% করে ব্যবহার করেন। যখন আপনি Brightness Full করে ব্যবহার করেন তখন ফোনের Battery অনেক বেশি Consume হয়। আপনি Brightness Full না করে Brightness Medium বা Medium এর কম রাখুন এবং Auto Brightness option টি Turn On করে ব্যবহার করুন। অনেক লোক এখন ফোনে লাইভ ওয়ালপেপার ব্যবহার করেন। লাইভ ওয়ালপেপার ব্যবহার করলে বেশি পরিমাণ ফোন ব্যাটারি খরচ হয় তাই, Static Wallpaper ব্যবহার করাই ভালো। একটি ব্যাটারি অনেক সেভ হয়।

Bonus Trick 2):- আপনি যদি ব্যাটারি ও মোবাইলের Performance বাড়াতে চান তাহলে আপনি মাসে অন্তত দুই থেকে তিন বার Restart করুন।

উপরের এই Battery Charging Tips and Tricks গুলি Follow করলে আপনি আপনার স্মার্ট ফোনের Battery Life কে Improve অবশ্যই করতে পারবেন। এইগুলিই ফোনে চার্জ দেওয়ার সঠিক পদ্ধতি। তাই, যদি আপনি Battery কে দীর্ঘায়ু করতে চান তো অবশ্যই এগুলি Follow করুন।

আপনার জীবনের মূল্যবান সময় খরচ করে আর্টিকেলটি(Article) পড়ার জন্য ধন্যবাদ। নীচে কমেন্ট করে জানান আপনার মতামত আর একদমই ভুলবেন না Share করতে।
  অসংখ্য ধন্যবাদ🙏🙏🙏

Sunday, 14 February 2021

আসলে যে কারণে Valentine's Day পালিত হয়, Heart Touching দুঃখের কাহিনী

 

14th February, Valentine's Day বা ভালোবাসা দিবস:- বর্তমানে আমরা সবাই ই Valentine's Day শব্দটির সাথে কমবেশি পরিচিত। St. Valentine's Day হল একটি বার্ষিক উৎসব যেইদিন বন্ধুত্ব, প্রেম, Romantic Love প্রভৃতি মহা সমারোহের সাথে পালিত হয়। এই 14th February দিনটিতে Couple's বা দম্পতিরা একে অপরকে প্রেম নিবেদন করে, অপরের প্রতি তাদের ভালোবাসা কে সম্মান করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রেম দিবস এক মায়াময় ভালোবাসার গন্ডির মধ্যে পালিত হয়।
কিন্তু কতজনই বা জানেন 14th দিনটি ভালোবাসার হলেও দিনটি পালনের পিছনে রয়েছে এক দুঃখের কাহিনী। 
Valentine's Day এর পালনের পিছনে যে কাহিনী লুকিয়ে আছে:- Valentine's Day সেন্ট ভ্যালেন্টাইনস(St. Valentine's) কে স্মরণ করে পালন করা হয়। এবার প্রশ্ন হলো এই St. Valentine's আসলে কে? সেন্ট ভ্যালেন্টাইনস হলেন তৃতীয় শতকে ইতালির রোমে বসবাসকারী একজন পাদ্রী এবং চিকিৎসক । তিনি প্রেম, ভালোবাসা ও বিবাহের সমর্থক ছিলেন। আবার এই একই সময়ে রোমে একজন অত্যাচারী, নির্দয় সম্রাট সাম্রাজ্য বিস্তার করছিলেন। এই সম্রাটের নাম ছিল দ্বিতীয় ক্লডিয়াস। কথিত আছে যে সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস একবার যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তিনি যুদ্ধে পরাজয়ের কারণ হিসাবে জানতে পারেন যে তার সৈন্য সংখ্যা প্রতিবেশী দেশের তুলনায় অনেক কম। তাই তিনি নিজের সাম্রাজ্যের যুব সমাজকে তার সৈন্য বাহিনীতে যোগদান করার জন্য আহ্বান জানান। কিন্তু কোনো যুবকই সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস এর সেনাবাহিনীতে যোগ দেয়নি । এতে সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস খুবই ক্রোধিত হন এবং সম্রাট জানতে পারেন যে কোনো যুবক তাদের। প্রেয়সী বা স্ত্রীদের ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিতে রাজি নয়। তাই রাজা দ্বিতীয় ক্লডিয়াস সারা সাম্রাজ্যে এক ভয়ানক ফরমান জারি করেন। তিনি ঘোষণা করেন যে তার সাম্রাজ্যে কেউই বিয়ে করতে পারবে না। এই ঘটনা সাম্রাজ্যবাসীর কাছে অত্যন্ত নিষ্ঠুর মনে হল। কিন্তু কারও ক্ষমতা ছিল না সম্রাট Claudius The ii এর বিরোধিতা করার। বিশেষ করে প্রেমিক যুগল মনে মনে এই ফরমানের তীব্র বিরোধিতা করে কিন্তু প্রতিবাদ জানানোর সাহস করো ছিল না। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইনস সম্রাটের এই ফরমানের বিরোধিতা করতে লাগলেন। শুধু বিরোধিতায় নয় তিনি গোপনে বহু প্রেমিক যুগলের বিবাহ দিয়েছিলেন, বহু কারারক্ষী, সেনার তিনি বিবাহ দিয়েছিলেন। সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস যখন বিষয়টি জানতে পারেন তখন তিনি সেন্ট ভ্যালেন্টাইনস কে কারারুদ্ধ করেন। সেন্ট ভ্যালেন্টাইনস কে যে জেলে রাখা হয়েছিল সেই জেলের রক্ষী থেকে শুরু করে জেল প্রধান পর্যন্ত সবাই তাঁকে সন্মান করতেন, ভালোবাসতেন। আবার অনেক প্রেমিক যুগল তাঁকে গোলাপ ফুল উপহার দিতেন দিয়ে যেতেন। কিন্তু সকলেই সম্রাটের নির্দেশে অসহায় ছিলেন। সেন্ট ভ্যালেন্টাইনস যে জেলে ছিলেন সেই জেলের জেল প্রধানের একটি অন্ধ মেয়ে ছিল। জেইলার বা কারাপ্রধান সেন্ট ভ্যালেন্টাইনস -কে অনুরোধ করেন যে সেন্ট ভ্যালেন্টাইনস যেনো তার মেয়েকে ধর্মের শিক্ষা দেন। এরপর থেকে করাপ্রধানের মেয়ে প্রতিদিন সেন্ট ভ্যালেন্টাইনস এর কাছে শিক্ষা গ্রহণ করতে আসত এবং সেই অন্ধ মেয়েটি সেন্ট ভ্যালেন্টাইনস এর কাছে এই রঙিন পৃথিবীকে দেখার জন্য ইচ্ছে প্রকাশ করত। সেন্ট ভ্যালেন্টাইনস মেয়েটির দৃষ্টি ফিরে পাওয়ার জন্য পবিত্র মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং আশ্চর্যজনক ভাবে মেয়েটি তার দৃষ্টি ফিরে পায়। এরপর থেকে জেলপ্রধানের মেয়েটি সেন্ট ভ্যালেন্টাইনস কে ভালোবেসে ফেলেন এবং দুজনের মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে। ইতিমধ্যে এইসব কথা সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের কানে পৌঁছায় তখন দ্বিতীয় ক্লডিয়াস ঈর্ষান্বিত হয়ে ভ্যালেন্টাইনস -কে ফাঁসি দেওয়ার কথা ঘোষণা করে। 14th February 269 খ্রিস্টাব্দে যখন valentine's এর ফাঁসির প্রস্তুতি চলছিল সেইসময় ভ্যালেন্টাইন তাঁর প্রেমিকাকে জীবনের শেষ প্রেমপত্রটি লেখেন এবং নীচে লেখেন "FROM YOUR VALENTINE'S". অবশেষে 14ই February 269 সালে তাঁর ফাঁসি হয়। এইভাবে একজন মহান সেন্ট প্রেমের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। তাঁরই স্মরণে 14 ই ফেব্রয়ারি Valentine's Day পালন করা হয়।


বর্তমান দিনে Valentine's Day : ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি এই দিনটিকে আনুষ্ঠানিক ভাবে ছুটির দিন হিসাবে ঘোষণা করে। কিন্তু অনেক সময় এই Valentine's Day এর আসল চেতনা বিনষ্ট হওয়ায় বিভিন্ন দেশে এটি নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। ইংল্যান্ডে পিউরিটন গোষ্ঠী ক্ষমতা দখল করলে এই দিবস নিষিদ্ধ ঘোষণা করে। 1776 সাল নাগাদ এই উৎসব ফ্রান্সে নিষিদ্ধ ছিল এবং হাঙ্গেরি, জার্মানি প্রভৃতি দেশে এই দিবস প্রত্যাখ্যাত হয়েছিল। কিন্তু বর্তমানে পাশ্চাত্যে এই উৎসব মহাসমারোহে পালন করা হয়। যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় 100 কোটি পাউন্ড ব্যয় করে ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করে এবং আনুমানিক প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।

ইদানিং পূর্বের দেশ গুলিতেও এই উৎসব পালিত হচ্ছে। বিশেষত এটি তরুণ সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে পাশ্চাত্য সংস্কৃতি ও নিজস্ব সংস্কৃতির মিলনে ভালোবাসা দিবস বা প্রেম দিবস পালিত হয়।


 Valentine's Day কী শুধু Couples দের জন্যই ?:- না না এটি একদমই নয়।14th February ভালোবাসা দিবস নামে পরিচিত। ভালোবাসা শুধু মাত্র প্রেমিক-প্রেমিকাদের মধ্যে আবদ্ধ নয়। এই দিন আপনি ভাই-বোন, নিজের বন্ধুদের সাথে 'ভালোবাসা দিবস' পালন করতেই পারেন। এছাড়া আমাদের সবাইয়ের ভালোবাসার মানুষ নিজের বাবা-মা সাথে তো অবশ্যই পালন করতে পারেন ভালোবাসা দিবস, কারণ - আমরা আমাদের প্রথম ভালোবাসা পেয়েছিলাম নিজের বাবা- মায়ের থেকেই। ইংল্যান্ডে এই। দিনটি Friend's Day হিসাবেও পালিত হয়।
আশা করি আপনি বুঝতে পেরেছেন যে Valentine's Day আসলে কেন পালন করা হয় এবং আশা করি আপনার Article টি ভালো লেগেছে।

 

আপনার জীবনের মূল্যবান সময় খরচ করে আর্টিকেলটি(Article) পড়ার জন্য ধন্যবাদ। নীচে কমেন্ট করে জানান আপনার মতামত আর একদমই ভুলবেন না Share করতে।
 
 অসংখ্য ধন্যবাদ🙏🙏🙏

Wednesday, 10 February 2021

মাথা নষ্ট করা Psychological Tips এবং Tricks যা আপনার সমস্যার সমাধান করে দেবে

 Article টি পুরোটা পড়ুন, 100% গ্যারান্টি দিলাম আপনার জীবনে এই Tricks গুলি কাজে লাগবেই। কারণ - যারা শেষ পর্যন্ত পড়লে আপনার জন্যে 2 টি Bonus Tricks বা Fact অপেক্ষা করছে। 

তো আমার প্রিয় বন্ধুরা আপনি কি জানেন যে আপনাকে যদি একটি নতুন Pen/কলম দেওয়া হয় তাহলে প্রায় 97% ব্যক্তি ওই নতুন পেন টি দিয়ে সর্বপ্রথম নিজের নাম লেখার চেষ্টা করে। Research দ্বারা প্রমাণিত যে যখন কেউ আয়নায় দেখে নিজের সঙ্গে কথা বলেন তখন তার Concentration Power ও Memory Power দুটোই খুব বেড়ে যায়। আজকে আপনি এইরকমই 5 টি Psychological Tips বা জানতে চলেছেন যা আপনাকে প্রতিদিনের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করবে। আর বেশী ভূমিকা না করে যাওয়া যাক Tips Number এর দিকে।


Trick 1): কারো সাথে কথা বলার সময় কিভাবে বুঝবেন যে সামনের ব্যক্তি আপনার কথা শুনছে বা আপনার প্রতি তার আকর্ষণ রয়েছ?---এটি জানার জন্য শুধুমাত্র আপনি তার চোখের দিকে তাকান, যদি চোখের তারারন্ধ্র প্রসারিত হয় তবে বুঝবেন যে সে আপনার প্রতি মনোযোগী বা আপনার প্রতি তার আকর্ষণ রয়েছে এবং যদি তারারন্ধ্র সংকুচিত থাকে তাহলে বুঝবেন যে সে আপনার প্রতি বিরক্ত বা অমনোযোগী।

Trick 2): যদি কোনো ব্যক্তি আপনার দিকে তাকিয়ে থাকে এবং সে Continuously আপনার দিকে তাকাতেই থাকে তাহলে এই situation এ আপনি একটি ছোটো কাজ করতে পারেন। আপনি শুধু মাত্র সেই ব্যাক্তিটির পায়ের দিকে দেখুন। এতে সেই ব্যক্তি এতটা Uncomfortable feel করবে যে সে আর আপনার দিকে তাকাবে না। যখনই আপনি কোনো ব্যক্তির পায়ের দিকে দেখেন তখন সামনের ব্যক্তিটি Uncomfortable Feel করে।

Trick 3): যদি আপনার রাতে ঘুম না আসে বা আপনি ঘুমানোর অনেক চেষ্টা করছেন কিন্তু ঘুম আসছে না তখন আপনি এটি use করতে পারেন - আপনি জোরে জোরে কয়েকবার শ্বাস নিন, কিন্ত শ্বাস নিয়ে সঙ্গে সঙ্গেই ছেড়ে দেবেন না। আপনি যতক্ষন পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারবেন ততক্ষন পর্যন্ত শ্বাস আটকে রেখে ধীরে ধীরে ছেড়ে দিন। এভাবে 1 থেকে 2 মিনিট করুন। এটা করার ফলে বেশী পরিমাণ oxygen brain এ পৌঁছায় আর body অনেকটা Relax Feel করে,শিথিল হয় এবং Brain এ বেশি Thought বা চিন্তা আসে না, ফলে আপনার তাড়াতাড়ি ঘুম আসে। তো আজ রাতেই এটি Try করে দেখুন যদি আপনার ঘুম না আসে।


Trick 4): আপনি যদি সকালে উঠে Lazy বা অলস অনুভব করেন /আপনার রাতের ঘুম ভালো হয়নি অথবা আপনি অন্যান্য দিনের তুলনায় শরীরকে একটু বেশি Boost করতে চান তাহলে দুপুর বেলা 25 থেকে 30 মিনিটের একটি Nap। নিতে পারেন। কারণ--Research দ্বারা প্রমাণিত যে আপনি যদি দুপুরে আধ ঘণ্টাও ঘুমান তাহলে আপনার Productivity আগের থেকে অনেক বেড়ে যায় এবং যেকোনো কাজ করার জন্য আপনার Body বেশি পরিমাণ Energy Produce করে এবং Brain এর Cells গুলি বেশি Active হয়ে যায়। যার ফলে আপনি অন্যান্যদের তুলনায় বেশি কাজ করতে পারবেন।


Trick 5): এই Fact টি একটু মজাদার । আপনি কী জানেন মিথ্যা কথা বলার জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। হ্যাঁ , আপনি ঠিকই পড়েছেন । ব্যক্তিকে মিথ্যে কথা বলতে হলে একই সময়ে অনেক গুলি কথা মাথায় রেখে মিথ্যা বলতে হয়। যেমন- সত্য কোনটা বা মিথ্যা কোনটা, কাকে অতীতে এই মিথ্যে কথা বলেছি সেই কথা মাথায় রাখতে হয়। তারপর সত্য কথা কে লুকিয়ে মিথ্যে কে সত্যের মতো করে Represent করতে হয়। আবার এটাও মাথায় রাখতে হয় যে যাকে মিথ্যে কথা বলা হচ্ছে সে যেনো কোনো ভাবে সত্য যেনো না জেনে যায়। তো মিথ্যে কথা বলা খুবই মানসিক পরিশ্রমের কাজ।


Bonus Trick 1): আপনি যখন কারো সাথে Hand Shake করবেন তখন লক্ষ্য রাখবেন যে আপনার হাত যেন উষ্ণ থাকে। কারণ-আপনার হাত যখন গরম থাকে আর তখন যদি আপনি কারো সাথে হাত মেলান তাহলে আপনি তার নজরে অনেক বেশি Attractive হয়ে উঠবেন ও তার দৃষ্টিভঙ্গি আপনার প্রতি Positive পরিবর্তন হয়ে যাবে।



Bonus Trick 2): যদি আপনি চান যে কেউ আপনার কথা খুবই Interest এর সাথে শুনুক তাহলে আপনি এই Tricks টি Apply করুন। নিজের কথা শুরু করার আগে সেই ব্যক্তি বা ব্যক্তিদের বলুন " আমার বোধহয় এই কথাটি বলা ঠিক হবে না"। অথবা Conversation শুরু করার আগে আপনি তাদের বলতে পারেন "কথাটি আমি বলতে চলেছি সেই কথাটি কাউকে বলবে না কিন্তু"। এর ফলে সামনের ব্যক্তি আপনার বলা প্রত্যেকটি কথা খুবই মনোযোগ সহকারে শুনতে শুরু করবে।

আজ থেকেই যখনই আপনি এইরকম কোন সমস্যা সম্মুখীন হবেন তখন এই Tips গুলি Apply করুন। অবশ্যই কার্যকর হবে।

  আপনার জীবনের মূল্যবান সময় খরচ করে আর্টিকেলটি(Article) পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ🙏🙏🙏। আশা করি আপনার Article টি ভালো লেগেছে। নীচে কমেন্ট করে জানান আপনার মতামত   এবং Share করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই Tips গুলি জানতে পারে।
Take Care.

Monday, 1 February 2021

আপনার Brain কে কাজে লাগানো শিখুন । আপনার ব্রেনের অসীম শক্তি যা চাইবেন তাই পাবেন, 100% !

 আর্টিকেলটি পুরোটা পড়ুন 100% গ্যারান্টি দিলাম আপনি লাভবান হবেন এবং লাইফে অবশ্যই সফল হবেন

মস্তিষ্ক বা ব্রেন হল মানবদেহের সবথেকে শক্তিশালী অংশ যার মধ্যে লুকিয়ে থাকে অসামান্য অপূর্ব ক্ষমতা। কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষই সেই ক্ষমতা বা Power ব্যবহার করেন না বা অনেকেই এই will Powerসম্পর্কে জানেন না। আপনি চাইলে নিজের Brain এর Subconscious Mind বা অবচেতন ভাগকে কাজে লাগিয়ে। আপনি আপনার লাইফ এর সমস্ত স্বপ্ন যেমন - Exam এ Top করার স্বপ্ন,You Tuber হওয়ার স্বপ্ন, Billionaire, Engineer ,Doctor হওয়ার স্বপ্ন প্রভৃতি আছিভ করতে পারবেন।


Subconscious Mind বা অবচেতন মন কী ?:-
 অবচেতন মন বা Subconscious Mind হল মস্তিষ্কের সেই অংশ যেখানে আপনার বা বা আমার কোনো খারাপ বা ভালো অভ্যাস, পাস্ট বা অতীতে আপনার সাথে ঘটা কোনো স্মৃতি বাজে কোনো Emotion সঞ্চিত থাকে। বর্তমানে আপনি যে চরিত্রের মানুষ হন না কেন তা Subconscious Mind দ্বারা সম্ভব হয়েছে। একজন সফল মানুষ হতে গেলে আপনাকে মস্তিষ্কের অবচেতন ভাগের ভাগের শক্তি বাড়াতে হবে।
Subconscious Mind এর পাওয়ার আপনি যেভাবে বৃদ্ধি করবেন:-

Trick  1)  ALWAYS TRY TO THINK POSITIVE:-  SUBCONSCIOUS MIND Power কে বৃদ্ধি করার ক্ষেত্রে পজিটিভ Thinking গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অর্থাৎ আপনার মনে যদি কোনো নেগেটিভ চিন্তাভাবনা থাকে তাহলে আজই তা মুছে ফেলুন। এই বিষয়টি আপনার সহজ বলে মনে হলেও এটি কিন্তু খুব সহজ নয় কারন আমাদের সবার পারিপার্শ্বিক পরিবেশ এমনই যে সর্বদা পজিটিভ (Positive) চিন্তাভাবনা করা ভীষণ কষ্টকর। যেমন -কিছু টিভি সিরিয়াল গুলি কিছু নিউজ মানুষের মনে নেগেটিভিটি প্রবেশ করিয়ে দিচ্ছে তাতে প্রত্যেকটা মানুষের মেন্টালিটি নষ্ট হয়ে যাচ্ছে খুব ধীরে ধীরে। তাই নিজের থিংকিং প্রসেসকে চেঞ্জ করতে হলে আর অবচেতন মনকে পজিটিভ রাখতে হলে এখন থেকে এইসব দেখা বাসনা বন্ধ করতে হবে।

 এরপরেও যদি নেগেটিভ থিংকিং আপনার মনে আছে সেগুলো এড়িয়ে যায় চেষ্টা করুন অথবা তা থেকে ইতিবাচক দিকগুলো Identify করার চেষ্টা করুন।

Trick 2) PRACTICE MEDITATION DAILY:- MEDITATION/ধ্যান হল একটি শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে আপনি দেহমন প্রভৃতি শিথিল করতে পারেন অর্থাৎ আপনি এর মাধ্যমে নিজের মনকে শান্ত রাখতে পারবেন এবং নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পেতে পারবেন। সারা দিনে 24 ঘণ্টার মধ্যে আপনি প্রথমেই কমপক্ষে 2 থেকে 5 মিনিট মেডিটেশন করুন। এরপর এটি যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখন ধীরে ধীরে মেডিটেশনের সময়টা বাড়ানোর চেষ্টা করুন।

             অন্তত তিন চার মাস পর থেকেই আপনি এর ফল দেখতে পাবেন। আপনার চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটবে। আপনার মস্তিষ্ক আপনাকে নিয়ন্ত্রণ করবে ,না বরং আপনি আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করবেন।

Trick 3) VISUALIZATION:- কল্পনা করতে তো সবাই ভালোবাসে। আপনিও ভালোবাসেন নিশ্চয় ? আপনি কী জানেন যে আপনি আপনার কল্পনা কে বাস্তবে পরিণত করতে পারবেন শুধুমাত্র আপনার সাবকনশাস মাইন্ড/SUBCONSCIOUS MIND কে বিশ্বাস করিয়ে। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে এটা জানা গেছে যে আমাদের মস্তিষ্কের কনসিয়াস মাইন্ড বা চেতন মনের তুলনায় সাবকনশাস মাইন্ড 1000 গুণ বেশি শক্তিশালী।
             
                VISUALIZATION হল Law of Attraction এর সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি Practice করার সবথেকে Best সময় হল রাত্রে ঘুমাতে যাওয়ার 5 মিনিট আগের সময়টা। রাতে ঘুমানোর 5 মিনিট আগে বিছানায় শুয়ে আপনাকে Career,Goals/আপনার জীবনের ইচ্ছা গুলির কথা ভাবতে হবে।এগুলি আপনাকে এমন ভাবে ভাবতে হবে যেন সেই সবকিছু আপনি আছে করে ফেলেছেন। এটি দিনের পর দিন visualize করতে থাকুন এবং নিজের মনের ভিতরের বিশ্বাসটিকে দৃঢ় করে ফেলুন। যতই আপনার vision clear হবে ততই আপনি সেই সব জিনিসকে এচিভ(Achieve) করার প্রতি এগিয়ে যাবেন। কিন্তু যদি আপনি হাজারটা লক্ষ্য নিয়ে স্বপ্ন দেখেন বা Visualize করেন তাহলে সেক্ষেত্রে তুমি নিজেই Confuse হয়ে যাবে। তাই এই জিনিসটি সব সময় আপনার কাছে ক্লিয়ার রাখতে হবে যে জীবনের আসল লক্ষ্যটা কি ! আপনি জীবনে কি Achieve করতে চান? কেনই বা Achieve করতে চান? নিজের মধ্যে একটি 'Strong Why' তৈরি করুন। তাহলেই এর ফল পাবেন অন্যথায় না।



Trick 4) AFFIRMATION:- AFFIRMATION হল মস্তিষ্কের অবচেতন ভাগ/Subconscious Mind এর ক্ষমতা বৃদ্ধির আরেকটি দুর্দান্ত পদ্ধতি। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর মেডিটেশন শেষ করে নিজের ভিতরের Positive Thought কে ধরে রাখতে নিচের কথাগুলি চোখ বন্ধ করে বলুন:-
                                                                    আমি শান্তি ও বিশ্বাসের সাথে আজকের দিনটিকে স্বাগত জানাচ্ছি, আমি একজন Positive Thinker, কোন কিছু আমার কাছে অসম্ভব নয়, আমি নিশ্চয়ই পারবো সেই সবকিছু Achieve করতে যা আমি হতে চাই, I AM THE THE GREATEST PERSON EVER BORN IN THE EARTH. ইত্যাদি এই ধরনের আরও কিছু পজিটিভ কথা আপনি নিজেকে বলতে পারেন। এই কথাগুলির তারা আপনি আপনার subconscious mind কে এটা বোঝাতে সক্ষম হন যে আপনার মধ্যে সত্যি সত্যিই এই গুণ বা ability গুলি আছে এবং এই বিশ্বাসের উপর পুরানো ভুল শুধরে আপনার মনে নতুন সূর্যোদয়ের বীজ বপন হবে
তাই আজ থেকেই নিজেকে পজিটিভ কথা বলে encourage করতে থাকো। দেখবে আপনি বেশ কিছু সময় পর নিজের mentality এর পরিবর্তন নিজেই অনুভব করতে পারবেন।

               তো আমার প্রিয় বন্ধুরা আপনি এই চারটি Rule আপনার জীবনে, apply করে subconscious mind কে reprogram করে একজন সফল মানুষ হতে পারবেন এবং জীবনে আমূল পরিবর্তন ঘটবে।


              আপনার জীবনের মূল্যবান সময় খরচ করে আর্টিকেলটি(Article) পড়ার জন্য ধন্যবাদ। আশা করি আপনার Article টি ভালো লেগেছে। নীচে কমেন্ট করে জানান আপনার মতামত। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও সফল মানুষ হতে পারে
                                                  অসংখ্য ধন্যবাদ🙏🙏🙏


Wednesday, 27 January 2021

গাছ লাগান বৈজ্ঞানিক উপায়ে


 বাগান পরিচর্যা করার সহজ ও বৈজ্ঞানিক উপায়

উদ্ভিদের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেকেই খুব চিন্তিত হন।  বাড়ির গাছপালা বা বাগান সম্পর্কে আর চিন্তা করার দরকার নেই,কারণ আপনি কয়কটি বিষয় অনুসরণ করলেই গড়ে তুলতে পারবেন আপনার স্বপ্নের বাগান বা Garden.
 
1. জল:-জলের আরেক নাম জীবন। তাই, জল   প্রতিটি বাগানে থাকা আবশ্যক। পর্যাপ্ত জল নিশ্চিত করার জন্য আপনি একটি সংকীর্ণ পাইপ বা নল  ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো জল দেওয়ার জন্যআঙুলের পরীক্ষা কার্যকর হতে পারে।  আপনার তর্জনীটি মাটির মধ্যে প্রথম যুগ্ম পর্যন্ত সন্নিবেশ করান।  আপনি যদি মনে করেন যে মাটি স্যাঁতসেঁতে হয়েছে তবে এটি জল দেবেন না।  অন্যথায় দেবেন।
 
2. খাদ্য দ্রব্য :-পাতা জাতীয় উদ্ভিদ/গাছপালার ক্ষেত্রে সর্বদা নাইট্রোজেনের উচ্চ প্রয়োজন।  অন্যদিকে ফুলের গাছগুলির জন্য, K20 প্রয়োজন।  ধীর মুক্তির মতো সারগুলি কম্পোস্টের সাথে মিশ্রিত করতে হয়।  তবে ক্যাকটাসএবং অর্কিড জাতীয় কিছু গাছের জন্য বিশেষ খাদ্য প্রয়োজন।  তাদের সক্রিয় বৃদ্ধির উপর নির্ভর করে গাছপালা দের খাওয়ান।


 
3. আলোকসজ্জা:- সানসেভেরিয়া এবং অ্যাসপিডিসট্রা জাতীয় গাছের মতো ছায়ার প্রয়োজন নেই।  এগুলি একটি জানালা থেকে দূরে রাখা যেতে পারে।  মাকড়সা গাছ গুলির আধা ছায়া প্রয়োজন।  আপনি এই জাতীয় গাছগুলিকে একটি উইন্ডোর কাছে রাখতে পারেন যা সূর্যের আলো পায়  বা পায় না।  চিজপ্ল্যান্টের মতো অন্য  গাছের বা উদ্ভিদের সূর্য বা সূর্যের প্রয়োজন হয় না।

 4. তাপমাত্রা:- বাড়ির উদ্ভিদগুলির সাথে, তারা তাপমাত্রায় 15 - 250 সি বা 55 - 750 এফ থেকে কিছুটা বেশি বেঁচে থাকতে পারে ।তবে তাপমাত্রার কঠোর ওঠানামা তাদের পক্ষে ভাল নাও হতে পারে।
 
5. আর্দ্রতা:- কিছু বাড়ির উদ্ভিদের একটি আর্দ্র পরিবেশের প্রয়োজন।  আর্দ্রতা সর্বাধিকীকরণের একটি পরামর্শ হ'ল পাত্রটি একটি বড় পাত্রের ভিতরে রাখা এবং আর্দ্রতা বজায় রাখার জন্য পাথর বা কম্পোস্ট দিয়ে শূন্যস্থান পূরণ করা।  কম্পোস্ট শুকিয়ে যাবে না।  গাছগুলি একত্রে ভাগ করা হলে তাদের নিজস্ব জলবায়ু তৈরি করতে সক্ষম।  এই টিপটি মাটি আর্দ্র রাখার জন্যও ব্যবহার করা যেতে পারে।  আপনি যদি চান তবে দিনের তাপমাত্রার উপর নির্ভর করে আপনি দিনে একবার বা দু'বার জল দিয়ে স্প্রে করতে পারেন।

6. কলম বা Repott:-অন্যান্য গাছপালা সর্বোত্তম বৃদ্ধির জন্য repotting প্রয়োজন তবে কিছু গাছপালা এই ধারণার জন্য উপযুক্ত নাও হতে পারে।  তারা চাইবে না যে তাদের শিকড়গুলি বিরক্ত হোক বা অন্য গাছগুলির রুট সিস্টেমটি ছোট।  আপনার উদ্ভিদটিকে পুনঃনির্মাণের প্রয়োজন কিনা তা যাচাই করার একটি উপায় হ'ল এটিকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া।  উদ্ভিদ ছেড়ে দিতে এবং তার শিকড় পরীক্ষা করতে পাত্রটি আলতো চাপুন।  শিকড়গুলি যদি আপনি দেখতে পান তবে পুনরায় পোস্ট করুন।
আপনার উদ্ভিদের জন্য আপনার কেবলমাত্র একটু যত্ন নেওয়া দরকার এবং ফলস্বরূপ, আপনি এর সুবিধাগুলি কাটাবেন।  আপনার কাছে কেবল এমন বাগান নেই যা আপনার ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে পারে আপনি কীভাবে তার বিভিন্ন রূপগুলিতে জীবনকে শ্রদ্ধা ও লালন-পালন করতে পারেন তাও শিখতে পারেন।


Sunday, 24 January 2021

মেরু জ্যোতি আসলে কী

 মেরু জ্যোতি আসলে কী

আকাশের আলো হাজার হাজার বছর ধরে আমাদের মুগ্ধ করেছে। আমাদের গ্রহের সুদূর উত্তর ও দক্ষিণে  কয়েকটি বিখ্যাত।

কি ছিল স্যুপে?

অ্যান্টার্কটিকা বা আর্কটিক ভ্রমণ করুন এবং আপনি ভাবতে শুরু করবেন আপনার মায়া হচ্ছে। সন্ধ্যার সময় আকাশ আক্ষরিকভাবে জ্বলে উঠবে।

উত্তর গোলার্ধে এই লাইটগুলি অরোরা বোরিয়ালিস নামে পরিচিত। এগুলি অরোরা বা মেরু জ্যোতি  নামে পরিচিত বৃহত্তর আলোক প্রবণতার অংশ। দক্ষিণ গোলার্ধে, এই লাইটগুলি অররা অস্ট্রালি বা দক্ষিণ আলো হিসাবে পরিচিত। রাশিয়ার মতো নির্দিষ্ট কিছু দেশে উত্তর আলোগুলি সাদা রাত হিসাবে পরিচিত। গোলার্ধ নির্বিশেষে, অরোরার 

অভিন্ন কারণ রয়েছে।

অরোরা বা মেরু জ্যোতি হ'ল পৃথিবীর চৌম্বকীয় অঞ্চলে প্রতিক্রিয়াশীল বৈদ্যুতিনগুলির প্রবাহের ফলাফল। উত্তরের অক্ষাংশে, চৌম্বকীয় ক্ষেত্রটি গ্রহের পৃষ্ঠের খুব কাছে। ক্ষেত্রটি বায়ুমণ্ডলে প্রবেশ করে যেখানে, ইলেক্ট্রনগুলি অক্সিজেনের মতো গ্যাসগুলি নিয়ে প্রতিক্রিয়া দেখায় এবং উত্তর আলো হিসাবে পরিচিত প্রভাব তৈরি করে।

অরোরা বা মেরু জ্যোতি নিঃসন্দেহে সুন্দর। আলো বিভিন্ন ধরণের আকারে উপস্থিত হয় তবে প্রায়শই রোলের মতো একটি আভা এবং পর্দা একত্রিত করে। আক্ষরিক আলোটি আকাশের আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে প্রবাহিত হয় বাতাসের শীটের মতো। লাইটগুলি তবে রংধনু বা লম্বা রেখার মতো একটি বক্ররেখায় উপস্থিত হতে পারে। চৌম্বকীয় ক্ষেত্রটি বায়ুমণ্ডলের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করছে তার উপর নির্দিষ্ট আকারটি সম্পূর্ণ নির্ভর করে।

বিরল ইভেন্টগুলিতে অরোরস নিরক্ষীয় অঞ্চলের আরও কাছে উপস্থিত হতে পারে। এই বিরল ঘটনাটি বিশাল সৌর ইভেন্টের সাথে জড়িত। যখন আমাদের সূর্য একটি বিশাল সৌর শিখা শুরু করে, ফলস্বরূপ সৌর বিকিরণটি আমাদের চৌম্বকীয় ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলে। এই ব্যাটারিং প্রকৃতপক্ষে গ্রহের বায়ুমণ্ডলে ফিরে আসবে। এটি যখন ঘটে, তখন সারা বিশ্বের লোকেরা খুব উত্তর বা দক্ষিণে ভ্রমণ না করে অরোরা দেখার সুযোগ পান।

অররা বা মেরু জ্যোতি দেখতে সত্যিই একটি আশ্চর্যজনক জিনিস। আপনি যদি এটির অভিজ্ঞতা অর্জন করতে বাধ্য হন তবে আলাস্কা এবং নরওয়েকে দেখার পক্ষে সেরা অবস্থান হিসাবে বিবেচনা করা হয়।



এবার Movie দেখুন Command Prompt- এ

  হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি আপনার PC তে বা কম্পিউটারে "Star Wars" মুভিটি দেখতে পারবেন Command Prompt এ । Movie -টি দেখার জন্য...